সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে স্যানিটেশন ও হাত ধোয়া দিবস পালিত

  • আপডেট : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯
  • ৮০৮ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতী : “সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন” “সকলের হাত পরিচ্ছন্ন থাক” প্রতিপাদ্যে কালিহাতীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে এক র‌্যালী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম,

ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার আমিরুল ইসলাম প্রমূখ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী গাজিউর রহমান।

ব্র্যাকের সহযোগিতায় অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পরিষদের সিএ টু আবুল কালাম আজাদ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme