সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে সৎ মার উপর হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৯৬০ বার দেখা হয়েছে।
tangail-pratidin

মনির হোসেন কালিহাতী: কালিহাতীতে সৎ মাকে মারধোর ও জমি জবর-দখলের চেষ্টার অভিযোগে বুধবার (০৬ মে) বিকেলে জেলা স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শফি কামাল সিদ্দিকী সোহেল (৪৫) ও তার ভাই সুমন সিদ্দিকী (৩৫) কে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ। উপজেলার কদিম হামজানি গ্রামে ঘটনাটি ঘটেছে।

বুধবার সকালে পৈত্রিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জের ধরে বাড়ির জমি দখল করার চেষ্টা করে ব্যর্থ হয়ে সৎ মাকে মারধর করে বাড়িতে রোপনকৃত গাছপালা কেটে নষ্ট করে স্বেচ্ছাসেবক লীগ নেতা শফি কামাল সিদ্দিকী সোহেল ও তার ভাই সুমন সিদ্দিকী। আহত সৎ মা কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালিহাতী থানার ওসি হাসান আল মামুন জানান, শফি কামাল সিদ্দিকী সোহেল, সুমন সিদ্দিকী, আয়েব আলী, নারগিস সিদ্দিকী, বিথী সিদ্দিকীকে আসামি করে থানায় মামলা  করেন তাদের সৎ মা সুলতানা বেগম। ওই মামলার প্রেক্ষিতে পুলিশ শফি কামাল সিদ্দিকী সোহেল ও তার ভাই সুমন সিদ্দিকীকে গ্রেফতার করেছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme