সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় নানী-নাতনী নিহত

  • আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ২৭৫২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : কালিহাতীতে নানী-নাতনী নিহত হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুরে ঢাকা-বঙ্গবন্ধু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, ধনবাড়ি উপজেলার গোবিন্দচর গ্রামের তোফায়েল আহমেদের স্ত্রী মরিয়ম আক্তর (২০) ও একই গ্রামের মৃত আঃ হালিমের স্ত্রী উমেছা বেগম(৬০)।

সম্পর্কে তারা নানী-নাতনী। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও ২ জন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, বুধবার দুপুরে টাঙ্গাইলগামী একটি সিএনজি ও মধুপুর-ধনবাড়ীগামী বিনিময় পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সিএনজিতে যাত্রী নানী-নাতনী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আরো দুই যাত্রী গুরুতর হয়।

পুলিশ ঘাতক বাসটিকে আটক করতে পারলেও চালক ও হেলপার পলাতক রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme