সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

  • আপডেট : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৫৯৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে ওই ভ্যানের এক নারী যাত্রী।

মঙ্গলবার (২৪ আগস্ট) রাত ১০টার দিকে কালিহাতী উপজেলার হাতিয়া বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বুধবার (২৫ আগস্ট) সকালে বিষয়টি এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত নিশ্চিত করেছেন।

ভ্যানচালক কবির (২৭) উপজেলার সল্লা চরপাড়া গ্রামের বাসিন্দা। আহত ওই নারী একই উপজেলার দেউপুর চকপাড়া গ্রামের শরিফ মিয়ার স্ত্রী মর্জিনা বেগম।

নিহতের পরিবারের সদস‌্যদের বরাত দিয়ে ইয়াসির আরাফাত জানান, রাত ১০টার দিকে ওই ভ্যানচালক নারী যাত্রীকে নিয়ে হাতিয়া বাসস্ট্যান্ড থেকে সল্লা বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। হাতিয়া ব্রিজ পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ি ভ্যানটিকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে ঘটনাস্থলেই ভ্যানচালকের মৃত্যু হয়। পরে স্থানীয়রা মরদেহ বাড়িতে নিয়ে যায়। আহত ওই নারীকে উদ্ধার করে সল্লা বাসস্ট্যান্ড নিয়ে যায় স্থানীয়রা । এসময় পুলিশ খবর পেয়ে আহত ওই নারীকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে ওই নারীর চিকিৎসা চলছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme