সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে সড়ক দূর্ঘটনায় নিহত এক

  • আপডেট : বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯
  • ১৩১০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক কালিহাতী : কালিহাতীতে সড়ক দূর্ঘটনায় আমিনুল ইসলাম (২৬) নামে এক যুবক নিহত হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) সকালে বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কের কালিহাতী উপজেলার জোকারচর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

নিহত আমিনুল কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের দেউপুর চকপাড়া গ্রামের ময়ছের আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, আমিনুল সাইকেল নিয়ে প্রতিদিনের ন্যায় ভোরে বেকারির মালামাল আনার জন্য বঙ্গবন্ধুসেতুর পূর্বপাড়ে অবস্থিত ফ্যাক্টরিতে যাচ্ছিলেন।

পথে জোকারচর নামক স্থানে পৌঁছলে পেছন থেকে একটি অজ্ঞাত বাস সাইকেলটি ধাক্কা দেয়। এতে আমিনুল গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন জানান, দুর্ঘটনার বিষয়টি পর আমিনুরের মরদেহ তার পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme