সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে সড়ক দূর্ঘটনায় পহেলা বৈশাখ কাল হলো দুই বন্ধুর

  • আপডেট : রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯
  • ২৬০৯ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতী : কালিহাতীতে সড়ক দূর্ঘটনায় পহেলা বৈশাখ কাল হলো দুই বন্ধুর। বৈশাখী আনন্দ উৎসব চিরতরে হারিয়ে গেল তাদের জীবন থেকে। পহেলা বৈশাখে বেড়াতে গিয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়।

রোববার দুপুরে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের আদাবাড়ী এলাকায় এ দূর্ঘটনা ঘটে ।

নিহতরা হলো, উপজেলার আনালিয়াবাড়ি এলাকার দুলাল হোসেনের ছেলে সেলিম (১৭) একই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে সাত্তার (১৮)।

এ ঘটনায় ঐ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্নীয় স্বজনদের কাঁন্নায় বারী হয়ে উঠেছে পুরো এলাকা।

স্থানীয়রা জানান, পহেলা বৈশাখ উপলক্ষে তারা দুই বন্ধু ঘুরতে বের হয়েছিলো। ভূঞাপুর থেকে এলেঙ্গা যাওয়ার পথে আদাবাড়ী এলাকায় পৌছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে মেসার্স স্বর্ণা বিক্সস’র একটি নম্বর বিহীন ট্রাক গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে তারা দুই বন্ধু নিহত হয়। ভূয়াপুর ফায়ার সার্ভিসের একটি টীম দ্রুত ঘটনাস্থলে এসে নিহতদের উদ্ধার করে।

কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) আ:রাজ্জাক ঘটনা সত্যতা স্বীকার করে জানান, এ দূর্ঘটনায় ট্রাকটিকে আটক করা হলেও ট্রাকের চালক ও হেলপার পলিয়ে যায়।

নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme