সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

  • আপডেট : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৬৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে ঘরে ডেকে নিয়ে চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার রাতে ৬৫ বছরের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার বিকালে উপজেলার বাংড়া ইউনিয়নের বাগুটিয়া মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে ওই শিশুটি ইদ্রিস আলী মণ্ডলের (৬৫) বাড়ির সামনে খেলতে যায়। এ সময় শিশুটিকে নিজ ঘরে ডেকে নিয়ে যায় ইদ্রিস। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে ইদ্রিস তাকে ছেড়ে দেয়। পরে শিশুটি বাড়িতে গিয়ে মা ও বাবার কাছে পুরো ঘটনা খুলে বলে। শিশুটির পরিবার স্থানীয় লোকজনের মাধ্যমে বিচারের দাবি করেন।

রোববার রাতে বাগুটিয়া মধ্যপাড়া বাছেদ মাতবরের বাড়িতে সালিশের আয়োজন করা হয়। ওই সালিশে বাংড়া ইউনিয়নের চেয়ারম্যান হাসমত আলীর সভাপতিত্বে সালিশে ইদ্রিস আলীকে এক লাখ টাকা ও মুখে জুতা কামড়ে নিয়ে ১০ বার ওঠবসের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত না মেনে শিশুর বাবা কালিহাতী থানায় গিয়ে অভিযোগ দেন। রাতে তাৎক্ষণিক থানার এসআই মাহাবুব ঘটনাস্থলে পৌঁছে ইদ্রিস আলীকে আটক করেন।

শিশুটির বাবা বলেন, ঘটনাটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়েছি। কিন্তু অভিযুক্ত শিশুর পরিবারের সদস্যরা কোনো সাড়া দেননি। তিনি অভিযোগ করে বলেন, এ ঘটনার পর ইদ্রিস আলী ঘটনাটি রফাদফা করার প্রস্তাব দিয়েছেন।

কালিহাতী থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান মনির বলেন, ইদ্রিস আলীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা হয়েছে। ইদ্রিস আলীকে রোববার রাতে আটক করে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme