সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে ৫ ক্রেতাকে ওয়ালটনের উপহার হস্তান্তর

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৫৪২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইনে টাঙ্গাইলে পাঁচ জন ক্রেতার পাওয়া উপহারের বিভিন্ন পণ্য আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কালিহাতীর এলেঙ্গা শামসুল হক কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপহার তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলম।
টাঙ্গাইলে ওয়ালটনের উপহার প্রাপ্তদের মধ্যে ক্রেতা মো. জলিল, মো. শামীম, সিদ্দিক মন্ডল, হুমায়ন কবির ও মো. শাহজাহান খান প্রত্যেকে একটি করে ফ্রিজ কিনে উপহার হিসেবে পেয়েছেন আরেকটি করে নতুন ফ্রিজ। চিত্রনায়ক আমিন খানের হাত থেকে উপহার পেয়ে আনন্দে আপ্লুত ক্রেতারা।
ক্রেতা মো. জলিল বলেন, আগে আমরা টাকা দিতাম পণ্য নিতাম। ওয়ালটনের পণ্য কিনে যে আরেকটি পণ্য উপহার পাওয়া যায়, সেটি ছিলো কল্পনার বাইরে। ওয়ালটন আমাদের দেশের পণ্য। আজ থেকে ওয়ালটনের প্রতি আমাদের আগ্রহ আরও বেড়ে গেলো।
ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান বলেন, সাধারণ মানুষের হাতে উপহার দিতে পেরে আমিসহ ওয়ালটন পরিবার আনন্দিত। আমরা সাধারণ মানুষের মন খুশি করতে চাই। সাধারণ মানুষের চাহিদা অনুযায়ি পণ্য তৈরি করছে ওয়ালটন। দেশে তৈরি পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছে গেছে। ওয়ালটনের পণ্য বিশ্বের প্রায় ৫৩ টি দেশে রপ্তানি হচ্ছে।

উল্লেখ্য, দেশজুড়ে চলছে সুপারব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩। ডিজিটাল ক্যাম্পেইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে ওয়ালটন পণ্য কিনে গ্রাহকরা পাচ্ছেন কোটি কোটি টাকার পণ্য ফ্রি ও ক্যাশ ভাউচার সুবিধা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme