সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে ৫ হাজার ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

  • আপডেট : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৬৮৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫ হাজার ২০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ (দক্ষিন)।

১৭ জুলাই রোববার দুপুরে টাঙ্গাইল পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস বিফিং এর মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

প্রেস বিফিং থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের (দক্ষিন) অফিসার ইনচার্জ মো: দেওয়ার হোসেনের দিক নির্দেশনায় এসআই (নিঃ) মো: নুরুজ্জামানের নেতৃত্বে কালিতাহী উপজেলার সল্লা এলাকায় একটি টেইলার্সের দোকানের ভিতর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি হলো- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কদিম হামজানি এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে মো: শাহীন আলম (৪০)। এসময় তার কাছ থেকে ৫ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৫ লক্ষ ৬০ হাজার টাকা। পরে গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) এর টেবিল ১০ (গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme