সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক

কালিহাতীতে ৮ জুয়াড়ি আটক

  • আপডেট : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৩৮৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক :টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৮ জনকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ।

অভিযানে নগদ ৬৭ হাজার ৫০০ টাকা, কম্বল ও জুয়া খেলায় ব্যবহৃত তাস উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) গভীর রাতে এ অভিযানটি পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কালিহাতী উপজেলার মশাজান গ্রামের মৃত আজমত আলীর ছেলে এলেঙ্গা পৌর শাখার ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ আজিজ (৫২), এলেঙ্গা গ্রামের মৃত মহর বেপারীর ছেলে মোঃ আনছের আলী (৬০), একই গ্রামের মৃত নলনীর ছেলে সুমন বনিক (৪২), বানিয়াবাড়ী গ্রামের মৃত দুলু শেখের ছেলে মোঃ আমজাদ হোসেন (৬৭), এলেঙ্গা গ্রামের মৃত সুবল চন্দ্র শেখের ছেলে অমূল্য চন্দ্র ঘোষ (৬৫), একই এলাকার মৃত সুশীল মালাকারের ছেলে শ্যামল কুমার মালাকার (৫৫), বাঁশি গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে আব্দুল হালিম (৫৩), পৌলি গ্রামের মৃত পেয়ার আলী মন্ডলের ছেলে মোঃ হযরত আলী (৭৩)।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme