সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীর এমপি’র বিরুদ্ধে তদন্তের আদেশ আদালতের

  • আপডেট : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
  • ১৩৪২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক কালিহাতী : টাঙ্গাইল- ৪ (কালিহাতী) আসনের সাংসদ হাছান ইমাম খান সোহেল হাজারীর বিরুদ্ধে মোখলেছুর রহমানের দায়ের করা প্রাণনাশের হুমকী মামলায় কালিহাতী থানাকে তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন আদালত।

গত ৩০ জুন মোখলেছুর রহমান এমপি সোহেল হাজারীকে আসামী করে ৫০০/৫০৬(ওও) দন্ডবিধির বিধান মতে মামলা দায়ের করেন।

মামলার ৪ মাস পর সোমবার (১৮ নভেম্বর) চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কালিহাতী আমলী আদালতের বিচারক শামছুল হক সোহেল হাজারীর বিরুদ্ধে আনিত অভিযোগটি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য কালিহাতী থানার ওসি নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী মোখলেছুর রহমান জানান, গত ২৭ এপ্রিল সাংসদ সোহেল হাজারীর পিএস হিরা’র মোবাইল ফোন থেকে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ প্রাণনাশের হুমকী প্রদান করা হয়।

এ ঘটনায় তিনি ৩০ জুন চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কালিহাতী আমলী আদালতে একটি মামলা (নং- ২৪৬/২০১৯) দায়ের করেন।

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন, এডভোকেট বার সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট বারেক আব্দুল্লাহ, এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন. মোনায়েম হোসেন খান, রকিবুল হোসেন খান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme