সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক

কালিহাতীর কাজীবাড়িতে বিএনপির অফিস উদ্বোধন

  • আপডেট : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩৯৪ বার দেখা হয়েছে।

কামরুল হাসান, কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কাজীবাড়ি বিএনপি বাজারে বিএনপির অফিস উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকালে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বল্লা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.তারা মিয়ার সভাপতিত্বে উপজেলা বিএনপির সদস্য সাইফুল ইসলামের সঞ্চালনায় ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক),সিনিয়র সহসভাপতি মজনু মিয়া,বল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তালহাদ,সাধারন সম্পাদক আ. কাদের খান,বল্লা ইউপির সাবেক সদস্য ও উপজেলা বিএনপি নেতা মো. সুরুজ মিয়া, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক শাহ আলম সিকদার প্রমুখ।

আলোচনা শেষে কাজীবাড়ি বিএনপি বাজারে বিএনপির অফিস উদ্ধোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ – সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme