সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীর নারান্দিয়ায় মুসুল্লিদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

  • আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ৭৭৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক কালিহাতী : ফ্রান্সের রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়াতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মুসুল্লিরা।

শুক্রবার (১৩ নভেম্বর) জুম্মার নামাজের পর উপজেলার নারান্দিয়ায় সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে ওই সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।  নারান্দিয়া ইউনিয়নের সর্বস্তরের তৌহিদী জনতা অংশগ্রহণ করেন।

মিছিলটি নারান্দিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু করে নারান্দিয়া ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরবাড়ী কৃষি কলেজ গেইটে গিয়ে শেষ করে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান শুকুর মামুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল কাদের, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা আলী আজগর, মাওলানা আব্দুর কাইয়ুম, মাওলানা ইদ্রিস আলী।

সমাবেশ শেষে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ক্বওমী ওলামা পরিষদ এলেঙ্গা শাখার সভাপতি ও নারান্দিয়া নুরুল উলুম নিজামিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা ওসমান গনি।

এ সময় বিশিষ্ট আলেম ওলামাবৃন্দ, যুবসমাজ, বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্র সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme