সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতী পৌরসভার মেয়র-কাউন্সিলরদের শপথ গ্রহণ

  • আপডেট : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ১০৯৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী : কালিহাতীর পৌরসভার নবনির্বাচিত মেয়র, সংরক্ষিত নারী কাউন্সিলর ও কাউন্সিলররা শপথ গ্রহণ করেছেন।

বুধবার সকাল ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে তাদেরকে শপথবাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক কে এম মাসুদুজ্জামান ও স্থানীয় সরকার ঢাকা বিভাগের পরিচালক ড. আমিনুর রহমান।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি রোববার ৪র্থ কালিহাতী পৌরসভা নির্বাচন হয়। নৌকা প্রতীকে মেয়র হন উপজেলা যুবলীগ সভাপতি নুরুন্নবী সরকার।

সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে চায়না, ২নং ওয়ার্ডে ময়না আক্তার, ৩নং ওয়ার্ডে রেজিয়া আক্তার নির্বাচিত হন।

সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে সিদ্দিক হোসেন, ২নং ওয়ার্ডে সোহেল রানা, ৩নং ওয়ার্ডে আবু বকর, ৪নং ওয়ার্ডে অজয় কুমার দে সরকার লিটন, ৫নং ওয়ার্ডে ফারুক হোসেন, ৬নং ওয়ার্ডে দুলাল হোসেন, ৭নং ওয়ার্ডে এনামুল হক, ৮নং ওয়ার্ডে খন্দকার সাইদুর রহমান, ৯নং ওয়ার্ডে আবদুছ ছালাম নির্বাচিত হন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme