সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতী পৌরসভা নির্বাচন উপলক্ষে বিশেষ সভা

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬৯২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতী উপজেলা হলরুমে বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত কালিহাতী পৌরসভা নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃংখলা সভায় কালিহাতী পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার ঘোষণা দেন টাঙ্গাইল জেলা প্রশাসক মো. আতাউল গনি।

এসময় তিনি প্রত্যক ওয়ার্ডে ১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সাথে পুলিশের স্টাইকিং ফোর্স, বিজিবি, র‍্যাব মোতায়েনের ঘোষণা দেন।

কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এ.এইচ.এম কামরুল হাসান, থানা অফিসার ইনচার্জ সাওগাতুল আলম।

সভায় উপস্থিত ছিলেন, নির্বাচনে মেয়র প্রার্থীসহ অন্যন্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

এসময় প্রার্থীরা বিভিন্ন অভিযোগ উপস্থাপন করেন। বক্তারা নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোটারদের ভোট প্রয়োগ করতে অনুরোধ, সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃংখলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা।

উল্লেখ্য, আগামী ১৪ই ফেব্রুয়ারী কালিহাতী পৌরসভায় ব্যালট পেপার ভোট অনুষ্ঠিত হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme