সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতী প্রেসক্লাবের সভাপতির স্ত্রীর মৃত্যু

  • আপডেট : সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯
  • ৯৯২ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতী : কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলমের স্ত্রী মাহমুদা ইয়াসমীন রুবি (৪৮) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (২৮ অক্টোবর) সকাল সাতটায় টাঙ্গাইল শহরের দিঘুলিয়া মরহুমার বাবার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি তার স্বামী, এক মেয়ে ,শাশুড়ি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার প্রথম জানাজার নামাজ সোমবার সকাল ১১ টায় দিঘুলিয়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

মরহুমার দ্বিতীয় জানাজা বাদ জোহর তার স্বামীর বাড়ি কালিহাতী পৌরসভার সিলিমপুর কবরস্থান মাঠে অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনসার আলী বি.কম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসমত আলী নেতা,

কালিহাতী প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন, উপজেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি সাব্বির আহমেদ আব্বাসী, সাধারণ সম্পাদক তারেক আহমেদ,

কালিহাতী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মেহেদী হাসান মৃদৃল চৌধুরী, কার্যনির্বাহী সদস্য কামরুল হাসান, কামরুল হাসান মিয়া, কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক তালুকদার,

সাধারণ সম্পাদক আলমগীর হোসেন , সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ, আতোয়ার রহমান, সাধু সংঘের সাধারন সম্পাদক রেজাউল করিম তালুকদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার কয়েক শতাধিক ব্যক্তি বর্গ।

এসময় সমবেদনা জানাতে আসেন কালিহাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দাশ পবিত্র, ক্রীড়া সম্পাদক সুমন ঘোষ, সাধুসংঘের সভাপতি হরিমোহন পাল, সাধু শ্রীদাম ভৌমিক, সাধু বনস্পতি মজুমদার।

উল্লেখ্য, তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগতে ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme