সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৫৩৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: “জীবন বাঁচানোর চেষ্টা” শ্লোগানে টাঙ্গাইলের কালিহাতী ব্লাড ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও স্বেচ্ছাসেবীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।

কালিহাতী ব্লাড ফাউন্ডেশনের সভাপতি মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহমেদ রাজু, নিরাপদ সড়ক চাই কালিহাতী উপজেলা শাখার সভাপতি ইস্কান্দার মির্জাসহ কালিহাতী ব্লাড ফাউন্ডেশনের সকল সেচ্ছাসেবী বৃন্দ।শেষে কালিহাতী ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme