সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতী রিপোর্টার্স ইউনিটি’র যাত্রা ॥ সভাপতি মতিন সম্পাদক হেলাল

  • আপডেট : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৪৫৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে কালিহাতী রিপোর্টার্স ইউনিটি গঠন করা হয়েছে।
রোববার (১৭ মার্চ) বিকালে উপজেলা সদরের অস্থায়ী কার্যালয়ে কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুজ্জামান মতিনের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক দাস পবিত্রের সঞ্চালনায় কালিহাতীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার
সাংবাদিকদের উপস্থিতিতে এক সভায় এ ইউনিটি গঠন করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে আলোকিত প্রতিদিনের মনিরুজ্জামান মতিনকে সভাপতি ও
প্রতিদিনের সংবাদের মুহাম্মদ মুনসুর হেলালকে সাধারণ সম্পাদক করে দুই বছরের
জন্য ১৭ সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আনিসুর রহমান শেলী (দৈনিক
স্বাধীনমত), সুমন চন্দ্র ঘোষ (নিউজ মেইল); যুগ্ম-সম্পাদক মনির হোসেন (সময়ের আলো); জাহাঙ্গীর আলম (তরঙ্গ নিউজ); অর্থ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ (দৈনিক লাখো কণ্ঠ); সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম (আমার সংবাদ); দপ্তর সম্পাদক সেলিম রেজা স্বাধীন (দেশ রূপান্তর); ক্রীড়া সম্পাদক আবু সাইদ (এই বেলা); প্রচার ও প্রকাশনা সম্পাদক মোমিনুর রহমান (বাংলাদেশ সমাচার); আপ্যায়ন সম্পাদক দেবাশীষ কর্মকার (ইনতিজার); কার্যকরী সদস্য রশিদ আহাম্মদ আব্বাসী (বাংলাদেশ সময়), দাস পবিত্র (আমাদের সময়), সোহেল রানা (বাংলাদেশ বুলেটিন),
ইমরুল হাসান বাবু (ঢাকা প্রতিদিন) ও অ্যাডভোকেট হুমায়ুন কবীর (যুগধারা)।

নবগঠিত রিপোর্টার্স ইউনিটির দায়িত্বপ্রাপ্তরা কালিহাতীর সাংবাদিকতার
মানোন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় ও কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত
করে সবার সহযোগিতা কামনা করেছেন। এছাড়া আরও কয়েকজন সাধারণ সদস্যপদ
গ্রহন করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme