সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতী সাব-রেজিস্ট্রারের অপসারণের দাবিতে মানববন্ধন

  • আপডেট : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৮২৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সাব-রেজিস্ট্রার মো. খায়রুল বাশার ভূঁইয়া পাভেলের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে উপজেলা দলিল লেখক কল্যাণ সমিতি। বুধবার(১৩ মার্চ) দুপুরে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে তারা সংবাদ সম্মেলন করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একই দাবিতে স্মারকলিপি দিয়েছে।

 

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা দলিল লেখক কল্যাণ সমিতির সভাপতি মো. নুরুল ইসলাম সরকার, সাবেক সভাপতি ইমান আলী, সহ-সভাপতি শাজাহান মিয়া, সাধারণ সম্পাদক মাছুম সরকার, দলিল লেখক রামপ্রসাদ বসু, আব্দুল করিম প্রমুখ।

 

বক্তারা বলেন, ২০২৩ সালের ২০ ডিসেম্বর মো. খায়রুল বাশার ভূঁইয়া পাভেল কালিহাতী উপজেলা সাব-রেজিস্ট্রার হিসেবে যোগদানের পর থেকে দাতা-গ্রহীতাদের প্রতিটি দলিল সম্পাদনে সরকারি উৎসে করের সমপরিমাণ অর্থ দাবি করছে। ওই পরিমাণ অর্থ না দিলে তিনি কোন দলিল সম্পাদন করেন না। এজন্য উপজেলায় বিভিন্ন প্রকার দলিল সম্পাদনের হার অর্ধেকে নেমে এসেছে।

এছাড়া তিনি দলিল লেখক এবং দাতা গ্রহীতাদের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন। তার আচরণে ভদ্রতা-সভ্যতার লেশমাত্র নেই। তিনি প্রকাশ্যে দলিল প্রতি অর্থ দাবি করেন। অন্যথায় দলিল সম্পাদন বন্ধ রাখেন। গত দুই মাসে তার দপ্তরে দেড় শতাধিক দলিল সম্পাদনের জন্য পড়ে রয়েছে। দাতা-গ্রহীতারা দলিল সম্পাদন করতে এসে বার বার ফিরে যাচ্ছেন।

বক্তারা আরও বলেন, সাব-রেজিস্ট্রারের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে ইতোপূর্বে দলিল লেখক সমিতি কলম বিরতি কর্মসূচি পালন করেছে। আজ বুধবার থেকে এ বিষয়ের প্রতিকার না হওয়া পর্যন্ত কলম বিরতি চলবে। এরপরও প্রতিকার না হলে দলিল লেখক সমিতির সদস্যরা গণঅনশন কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme