সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালেক্টরেট স্কুল এন্ড কলেজে কানাডিয়ান শিক্ষা বৃত্তি

  • আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৫৭৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট (সিবিইটি)’র শিক্ষা বৃত্তি পেল টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের পাঁচ জন শিক্ষার্থী।

রবিবার (২৮ জুন) সকালে প্রতিষ্ঠানের হল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুল বাসেত মিঞা।

এ সময় উপস্থিত ছিলেন, কলেজের প্রভাষক হেলাল উদ্দিন, রফিকুল ইসলাম, মফিজুল হক ও আরিফুল ইসলাম, শিক্ষক আব্দুল হালিম মিয়া, আবু আয়ুব, নজরুল ইসলাম, ও সাইদুর রহমান।

বৃত্তিপ্রাপ্তরা হলো, উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী বিজ্ঞান বিভাগের সুমাইয়া আক্তার, মানবিক বিভাগের খাদিজা আক্তার, কবিতা আক্তার, লামিয়া আক্তার।

বৃত্তিপ্রাপ্ত পাঁচ শিক্ষার্থীর প্রতিজনকে প্রথম কিস্তির পাঁচ হাজার টাকার চেক তুলে দেন অতিথিরা।

অতিথিরা করোনার সময়ে সবাইকে সতর্ক ও স্বাথ্যবিধি মেনে চলতে পরামর্শ দেন। একই সাথে ছাত্রীদের নিজ বাসায় অবস্থান করে নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে অনলাইন স্কুল লাইভ ক্লাস দেখার পরামর্শ দেন।’ 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme