সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালো পতাকা মিছিল সফল করার লক্ষ্যে টাঙ্গাইল সদর বিএনপির প্রস্তুতি সভা

  • আপডেট : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৩৩১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে ৩০ শে জানুয়ারী কালোপতাকা মিছিল সফল করার লক্ষ্যে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারী) সকাল ১১টায় শহরের ডিঙি ফাস্টফুড এন্ড রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লবের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহসভাপতি মামুন সরকার, সৈয়দ শাহিন,মোহাম্মদ আলী জিন্নাহ, মীর সাহাদৎ হোসেন সুজন, কামরুল ইসলাম, ওমর ফারুক, যুগ্মসম্পাদক কামরুল ইসলাম, হাসান রেজা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুক্তার হাসান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আজাহার তালুকদার, কাতুলী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ¦ আবুল হোসেন, বাঘিল ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরোয়ার, পোড়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আ: বারেক মিয়া, দাইন্যা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক নাজমুল হাসান, হুগড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক কামরুল মোল্যা, কাকুয়া ইউনিয়ন বিএনপি নেতা মহির উদ্দিন ও মামুদনগর ইউনিয়ন বিএনপি নেতা ইসমাইল হোসেন প্রমূখ।

নেতৃবৃন্দরা বলেন, এ ফ্যাসিস্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। ওরা যতই অত্যাচার, জুলুম ও নির্যাতন করুক আমরা ঘরে ফিরে যাবনা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme