সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২৭৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে টাঙ্গাইল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, টাঙ্গাইল কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি ওমর ফারুক, সহ সভাপতি আবির আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আরিফ খান স্বাধীন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের প্রায় ৬০ হাজার কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষার প্রাথমিক স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক তৃতীয় শ্রেণির বৃত্তি পরীক্ষার পরিপত্রে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করায় চরম অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার বিভিন্ন কিন্ডারগার্ডেন স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme