সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কুমুদিনী উইমেন্স মেডিকেল শিক্ষার্থীদের নবীন বরণ

  • আপডেট : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ১০৯৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর: মির্জাপুরে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের (বিডিএস)শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সকালে কলেজের বিপিপতি হলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের পরিচালক (শিক্ষা) ভাষা সৈনিক প্রতিভা মুৎসুদ্দি।

কলেজ অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এম এ জলিল, ডেন্টাল ইউনিটের প্রফেসর ডা. রাজিউল হক প্রমুখ।

এরপর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করে নেন প্রাক্তন শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষ।এর পূর্বে সাবেক অধ্যক্ষ ডা. এম এ জলিল নবীণ ছাত্রীদের শপথ বাক্য পাঠ করান।২০১৯-২০২০ শিক্ষা বর্ষে কলেজের ৯ম ব্যাচে ডেন্টাল ইউনিটে ১৯ জন ছাত্রী ভর্তি হয়েছে বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme