সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কেন্দ্রীয় নেতাকর্মীদের নিয়ে বিএনপির মেয়র প্রার্থীর নির্বাচনী প্রচারনা শুরু

  • আপডেট : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ৫৮৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীদের নিয়ে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারতের মধ্য দিয়ে টাঙ্গাইল পৌরসভা নির্বাচনী প্রচার-প্রচারনা শুরু করেন ধানের শীষের প্রার্থী মাহমুদুল হক সানু।

আজ সোমবার দুপুরে টাঙ্গাইলের সন্তোষ এলাকায় ভাসানীর মাজার জিয়ারত করে সংখিপ্ত আলোচনা সভা করে। পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন বিএনপির মনোনিত মেয়র প্রার্থী।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবালসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এসময় নেতাকর্মীরা দলীয় প্রার্থী মাহমুদুল হক সানুর জন্য লিফলেট বিতরণ করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme