সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কোটা পদ্ধতি বাতিলের দাবিতে মাভাবিপ্রবি শিক্ষার্থীদের ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

  • আপডেট : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৪৮০ বার দেখা হয়েছে।

ইসরাত জাহান,মাভাবিপ্রবি: সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে ঢাকা-উত্তরবঙ্গ সড়ক অবরোধ করেছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (৬ জুলাই) সকাল ১০:৩০ টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে আশেকুর বাইপাস পর্যন্ত বিক্ষোভ মিছিল করে। পরবর্তীতে আশেকপুর বাইপাস এলাকায় ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধ করে কোটা পদ্ধতি বাতিলের জন্য স্লোগান দিতে থাকে।এসময় শিক্ষার্থীরা প্রায় ১ ঘন্টা ৩০ মিনিট শান্তিপূর্ণভাবে মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় মহাসড়কের উভয় দিকে ১৫ কিলোমিটার করে যানজট সৃষ্টি হয়।

মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা কোটা পদ্ধতি বাতিলের দাবিতে,‘মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাই নাই’ এসব স্লোগান দিতে থাকে।

আন্দোলনে অংশ নেয়া বিএমবি বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, আমরা শিক্ষার্থীরা কখনও সারাদিন রাস্তায় রাস্তায় আন্দোলন করতে চাই না, আমরা পড়াশোনা করতে চাই। কিন্তু আমাদের কিছু করার নাই। কারণ যে পরিমাণ কোটা, তাতে দেশের মেধাবীরা চাকুরি না পেয়ে দেশের বাইরে চলে যাবে, দেশে সরকারি চাকুরিতে করার আগ্রহও হারাবে।

টেক্সটাইল ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান রাকিব বলেন, এই আন্দোলন কোনো সরকার বিরোধী আন্দোলন না, এই আন্দোলন আমাদের সকলের ভবিষ্যৎ নিশ্চিতের আন্দোলন। যৌক্তিক দাবি আদায়ের আন্দোলন। আমরা শান্তিপূর্ণ ভাবে আমাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যেতে চাই।

শিক্ষার্থীরা তাদের দাবি না মেনে নেয়া হলে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান। পাশাপাশি কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme