সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধিতে নাগরপুর বাজারে ভ্রাম্যমান আদালত

  • আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৬০২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির অভিযোগে টাঙ্গাইলের নাগরপুর সদর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম।

বুধবার (১৬ সেপ্টেম্বর) নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি পেয়েছে এমন অভিযোগের ভিত্তিতে নাগরপুর সদর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় বিভিন্ন দোকান পরিদর্শন করে খাদ্যসামগ্রী সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য যাচাইবাচাই করেন। যে সকল দোকানে মূল্য তালিকা সঠিক ভাবে টানানো নেই তাদের কে প্রতিদিনের মূল্য উল্লেখ করে মুল্য তালিকা টানানোর নির্দেশ প্রদান করেন।

মূল্য তালিকা সঠিক না থাকায় ভোক্তা অধিকার আইন দন্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারায় ও মাস্ক না পড়ায় পথচারি সহ ৯ দোকানীকে ৪ হাজার ৩ শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

পেয়াঁজের বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের কঠোর ভাবে হুঁশিয়ার করে দেন এবং বলেন, যদি কোন ব্যবসায়ী পেয়াঁজের দাম অতিরিক্ত নিয়েছে এমন অভিযোগ পাওয়া যায়।

তাহলে ঐ ব্যবসায়ীর বিরুদ্ধে আইন অনুযায়ী কঠিন ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে করোনা ভাইরাসের সংক্রামণ প্রতিরোধে সবাইকে মাস্ক পড়ার জন্য অনুরোধ করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme