সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

খালেদা জিয়াকে আবারো জেলে পাঠানোর কথা বলা প্রধানমন্ত্রীর ঠিক হয়নি -কাদের সিদ্দিকী

  • আপডেট : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৪৭৬ বার দেখা হয়েছে।

বিশেষ প্রতিবেদক: কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, খালেদা জিয়াকে আবারো জেলে পাঠানোর কথা বলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঠিক হয়নি। কারণ কারো উপকার করে তা বলতে হয় না। আপনার বাবা শুনলে (বঙ্গবন্ধু) রাগ করতেন, কষ্ট পেতেন। দেশের বিভিন স্থানে বিএনপির সমাবেশে বাধা দেওয়া ও গাড়ি বন্ধ করাও ঠিক হয়নি। গাড়ি চালু থাকলে যে লোক হতো গাড়ি বন্ধ করায় পায়ে হেঁটে সমাবেশে তার চেয়ে বেশি মানুষ হয়েছে। তাই এসব করে পার পাওয়া যায় না। আপনি দেশের মালিক নন সেবক।

তিনি শনিবার বিকেলে কৃষক শ্রমিক জনতা লীগ সখীপুর উপজেলা শাখার উদ্যোগে ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়েরকৃত মিথ্যা মামলায় কারা নির্যাতিত ত্যাগী নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, ২০১৮ সালের নির্বাচন কোন নির্বাচনই হয়নি। সবাই বলে সেটা ছিল ভোট চুরির নির্বাচন। আমার মেয়ে যদি নির্বাচিত হত তাহলে আমরাও হতাম ভোট চোরের দল। ঐক্যফ্রন্টের যারা নির্বাচিত হয়েছেন তারাও চুরির ভোটে নির্বাচিত। তিনি আরো বলেন, আমরা ঐক্যফ্রন্টে গিয়েছিলাম ড. কামালকে ভাল নেতা মনে করে। কিন্তু তিনি ভাল নেতা নন, ভাল মানুষ।

বঙ্গবীরের সখীপুর বাসভবনে কৃষক শ্রমিক জনতা লীগ সখীপুর উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আব্দুস সবুর খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবীরের সহধর্মিনী বেগম নাসরিন কাদের সিদ্দিকী, কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতীক, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, জেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরকার লাল, জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানের কারা নির্যাতিত ৬২ জন নেতাকর্মীকে সংবর্ধনা দেওয়া হয়। এসময় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme