সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

খালেদা জিয়ার জানাজা ও দাফনের আনুষ্ঠানিক ঘোষণা

  • আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৭১৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে যমুনার সামনে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, গভীর শোকের দিন। আমরা শোকাহত। উপদেষ্টা পরিষদের বিশেষ সভা হয়। একমিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। তিনদিনের শোক ঘোষণা। কালকে ছুটি ঘোষণা করা হয়েছে।

আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে বলে উপদেষ্টা পরিষদের বৈঠকে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ আমন্ত্রণে তিনি উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার জানাজা এবং দাফনের সব প্রস্তুতি সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে । এ জন্য আজ দুপুর ১২সাড়ে বারোটা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি জরুরি মিটিং ডাকা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme