সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

খালেদা জিয়ার সুস্থতা কামনা ও শহীদ ফারুক চেয়ারম্যানের ১২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

  • আপডেট : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪৭ বার দেখা হয়েছে।
0-0x0-0-0#

প্রতিদিন প্রতিবেদক: তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনা এবং ৭নং দাইন্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদ রফিকুল ইসলাম ফারুক এর ১২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বিন্যাফৈর উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় শহীদ রফিকুল ইসলাম ফারুক চেয়ারম্যান স্মৃতি সংসদ এর সভাপতি রফিকুল ইসলাম আজাদ এর সভাপতিত্বে দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত টাঙ্গাইল সদর-৫ আসনের ধানের শীষের কান্ডারী সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি বলেন সকল হত্যাকাণ্ডের বিচার এই বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ। কোন ষড়যন্ত্র নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না, আগামী ১২ ফেব্রুয়ারী একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচন এই বাংলার মাটিতে হবে কোন ষড়যন্ত্রকারী এই নির্বাচন ঠেকিয়ে রাখতে পারবে না।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক একেএম মনিরুল হক মনির, কৃষকদল নেতা ভিপি শামীম, ছাত্রদল নেতা মিজানুর রহমান উজ্জল, জেলা মহিলাদলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম প্রমুখ।

অনুষ্ঠানে শহীদ রফিকুল ইসলাম ফারুক এর স্মৃতি চারণ করেন তার ছোট ভাই দাইন্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লাভলু মিয়া লাবু।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme