সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করাতে যেতে দেয়া উচিত -ডা. জাফরুল্লাহ

  • আপডেট : রবিবার, ৯ মে, ২০২১
  • ৯৯২ বার দেখা হয়েছে।

বিশেষ প্রতিবেদক : ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ও গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, মানবতার কারনে হলেও বেগম খালেদা জিয়াকে চিকিৎসা করাতে বিদেশে যেতে দেয়া উচিত। তাকে নিয়ে সরকারের এমন চালাচালি করা মোটেও উচিত হচ্ছে না।

আজ রবিবার দুপুরে ভাসানী অনুসারী পরিষদের আয়োজনে মাওলানা ভাসানীর মাজার জিয়ারত করে অসহায় দুস্থদের মাঝে ঈদুল ফিতরের শতাধিক উপহার সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, উনার যে অবস্থা এদেশে উনার চিকিৎসা হচ্ছে না। লাঞ্চে পানি আশাটা খুবই খারাপ লক্ষন। যেকোন সময় যেকোন কিছু হতে পারে। এটা দেশের জন্য, জাতির জন্য একটা বিপদজনক সমস্যার দিকে নিয়ে যাচ্ছে। যখন আইন মন্ত্রনালয়ে চিঠি পাঠিয়েছে তখনইতো করে দিতে পারতো সরকার। এটাতো আধাঘণ্টার কাজ।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, প্রেসিডিয়াম মেম্বার নঈম জাহাঙ্গীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme