সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গণপরিবহন চালুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে মালিক শ্রমিক সমন্বয় পরিষদ

  • আপডেট : শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ৬৫১ বার দেখা হয়েছে।

গণপরিবহন চালুসহ পাঁচ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত টাঙ্গাইল বাসস্ট্যান্ডে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন, মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, জেলা বাস মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি খন্দকার আহসানুল ইসলাম পিটু, সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাসসহ আরও অনেকে।

পেটে ভাত নাই গাড়ি চালাতে চাই, সারাদেশে বাস ও ট্রাক টার্মিনালগুলোতে পরিবহন শ্রমিকদের মধ্যে ১০ টাকা ও এমএসের চাল বিক্রির ব্যবস্থা করতে হবে, সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা দেওয়ার দাবিসহ পাঁচ দফা দাবি জানানো হয়।

বক্তারা বলেন, সরকারের পক্ষ থেকে আড়াই হাজার টাকা করে দেওয়ার কথা থাকলেও তা আজও পাইনি। অপর দিকে করোনাভাইরাসের কারণে বাসের রেজিস্ট্রেশন, রোড পারমিট, ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স এক বছরের জন্য ফ্রি করতে হবে।

এদিকে মহাসড়কের ট্রাক, পিক, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে গণপরিবহনের যাত্রী বহন করা হলে মহাসড়ক বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দেন নেতারা। তাদের এই দাবি মানা না হলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme