সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ায় প্রাণ নাশের হুমকি

  • আপডেট : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৮০১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইদুর রহমানের  বিভিন্ন অনিয়ম দূর্নীতির বিষয়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় প্রাণ নাশের হুমকি দিচ্ছে এমন অভিযোগ করে সংবাদ সম্মেলন মনিরুজ্জামান নামে এক ব্যাক্তি।

আজ শুক্রবার (৮ মার্চ) বেলা সাড়ে ১০ টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

এসময় মনিরুজ্জামান বলেন,মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইদুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তথ্য সাংবাদিকদের নিকট প্রকাশ করায় তিনি আমার বিরুদ্ধে ভুয়া মামলা দিয়ে আমাকে নানান ভাবে হয়রানী করছে। বিভিন্ন মাধ্যমে নানান ধরনের মানুষ দিয়ে আমাকে  মেরে ফেলবে ও ক্ষতি করবে বলে ভয়ভীতি দেখাচ্ছে। আমি আমার পরিবার নিয়ে নিরাপদে বাচতে চাই।

এসময় তার সাথে তার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme