সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু।।শনাক্ত ২ হাজার ২৯ জন

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ৫৯৬ বার দেখা হয়েছে।

অনলাইন ডেক্স : গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। দেশে প্রথমবারের মতো ২৪ ঘণ্টায় দুই হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।

এ নিয়ে বাংলাদেশে কোভিড-১৯ রোগে সর্বমোট ৫৫৯ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ৪৯টি ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ২৬৭টি। পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৩১০টি। গত ২৪ ঘণ্টা শনাক্ত হয়েছে ২ হাজার ২৯ জন।

এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৪০ হাজার ৩২১ জন। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫শ জন। মোট সুস্থ হয়েছেন ৮ হাজার ৪২৫ জন। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫৫৯ জনের।এ পর্যন্ত পরীক্ষা হয়েছে দুই লাখ ৭৫ হাজার ৭৭৬টি।

তিনি বলেন, ৪৯টি ল্যাবে নতুন সংযোজিত হয়েছে সিরাজগঞ্জে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৮৯ শতাংশ।

এই অধ্যাপক আরও বলেন, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩৯ শতাংশ। মৃত্যুর বিশ্লেষণে পুরুষ ১১ জন ও নারী চারজন। বিভাগ বিশ্লেষণে ঢাকায় সাতজন ও চট্টগ্রাম বিভাগে আটজন।

মৃত্যুর বয়স বিশ্লেষণ করে তিনি জানান, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুজন, ৫১ থেকে ৬০ বছরের পাঁচজন, ৬১ থেকে ৭০ বছরের পাঁচজন, ৭১ থেকে ৮০ বছরের দুজন, ৯১ থেকে ১০০ বছর বয়সের মধ্যে একজন মৃত্যুবরণ করেছেন।

‘এলাকাভিত্তিক বিশ্লেষণে ঢাকা শহরে ছয়জন, নারায়ণগঞ্জে একজন, চট্টগ্রাম শহরে দুজন, চট্টগ্রাম জেলায় দুজন, কক্সবাজারে দুজন, কুমিল্লায় দুজন।’

২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ২৪৮ জনকে, আর ছাড়া পেয়েছেন ১৩৮ জন। বর্তমানে চার হাজার ৯৮৪ জন আইসোলেশনে আছেন বলে স্বাস্থ্য অধিদফতর জানায়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme