প্রতিদিন প্রতিবেদক,গোপালপুর: গতরাতে হেমনগর ইউনিয়নের শিমলা পাড়া গ্রামের, মান্নান তালুকদারের ১গরু চুরি যাওয়ার অভিযোগের ভিত্তিতে বুধবার (২৩ জুলাই) অভিযানে নামে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর তদন্ত কেন্দ্রের পুলিশ। গোপনসূত্রে পাওয়া তথ্যানুযায়ী বুধবার সকালে নলিন গ্রামের লিটন কসাইয়ের বাড়ির খামার থেকে, মান্নান তালুকদারের গরুসহ ৩টি চুরি যাওয়া গরু উদ্ধার করে পুলিশ। এ সময় লিটন কসাইয়ের ছেলে রাসেল কসাইকে আটক করে পুলিশ, তার দেয়া তথ্যানুযায়ী ভুঞাপুর উপজেলার জোতকুরা গ্রামের হারেসের পুত্র রফিক, একই গ্রামের উজ্জ্বলের পুত্র শিপনকে আটক করে হেমনগর তদন্ত কেন্দ্রে নিয়ে আসে পুলিশ। গরু চোর আটকের খবর ছড়িয়ে পড়লে, গোপালপুর উপজেলার হেমনগর পুলিশ ফাঁড়ির সামনে গরু চোরের ফাঁসির দাবিতে এবং বিভিন্ন স্লোগান দেয় গ্রামবাসী ওসব জনতা।
আভুঙ্গী গ্রামের আনোয়ার হোসেন মুসা জানান, গতরাতে তার খামার থেকে ৪টি গরু চুরি হয়েছে! একটা ছুটে যাওয়ায় নিতে পারেনি।
হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ তালুকদার বলেন, এরা সংঘবদ্ধভাবে গরু চুরি করে এনে রাতেই জবাই করে সকালে মাংস বিক্রি করে দেয়, বেশি গরু আনলে বাড়ির ভেতরে খামারে রাখে।
হেমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ জওয়াব জানান, আমরা সারারাত প্রধান সড়কে প্রতিনিয়ত টহল দেই, এখন আপনাদের সজাগ থাকতে হবে। তাহলে চরচক্রের সম্ভব হবে। এবং আমাদের খবর দিলে তাৎক্ষণাৎ আমরা আসবো।
গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, আটককৃতদের দেয়া তথ্যানুযায়ী বাকিদের ধরার অভিযান অব্যাহত রয়েছে।