সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গাজায় মুসলিমদের হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

  • আপডেট : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৬৫৫ বার দেখা হয়েছে।

মো.সোহেল রানা: টাঙ্গাইলে ফিলিস্তিনের গাজায় মুসলিমদের নৃশংস হত্যার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে সামনে শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এই প্রতিবাদ সমাবেশ করেন। এসময় ফিলিস্তিনের গাজায় নিহতদের স্বরণে এক মিনিট নিরবতার পর ফিলিস্তিনের উপর নৃংশসতার কথা ব্যক্ত করে বক্তব্য প্রদান করেন ছাত্রছাত্রীরা।

পরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ন রাস্তা প্রদক্ষিন করে টাঙ্গাইলের পৌর উদ্যানে এসে শেষ হয়। এসময় মিছিলের – নারায়ে তাকবীর, আল্লাহ আকবার, মুসলিমদের উপর অত্যাচার বন্ধ হউক, ইহুদীরা নিপাত যাকসহ নানা স্লোগানে গাজায় মুসলিমদের হত্যার প্রতিবাদ করা হয়।

উল্লেখ্য, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বিশ্বব্যাপী গ্লোবাল স্ট্রাইক ঘোষণার পর থেকে বাংলাদেশের তরুণরা বিক্ষোভে ফেটে পড়ে। তারই অংশ হিসেবে টাংগাইলের মার্চ ফর প্যাল্টোইন নামে বিক্ষোভের ডাক দেয়া হয়। অনলাইনের ঘোষণায় সাড়া দিয়ে আজ সোমবার বেলা ১২টা থেকে শহরের বিভিন্ন পয়েন্ট ও বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ শুরু করে ছাত্ররা। বেলা বাড়ার সাথে সাথে ছাত্র-ছাত্রীদের পদভারে মুখরিত হয়ে ওঠে পুরো টাংগাইল শহর।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme