সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

গুচ্ছ ভর্তি পরীক্ষা উপলক্ষে মাভাবিপ্রবি বাস সার্ভিস

  • আপডেট : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ৫৭৬ বার দেখা হয়েছে।
মাভাবিপ্রবি প্রতিবেদক:  গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য ‘ফ্রি বাস সার্ভিস’ সুবিধা চালু করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি ) কর্তৃপক্ষ। পরীক্ষার্থীদের ভোগান্তি ও অতিরিক্ত গাড়ি ভাড়া সমস্যা সমাধানের জন্য এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে ।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন পরিচালক  ড. মুহাম্মদ রবিউল ইসলাম লিটন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার (২৪ এপ্রিল) এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,  ২০২৩-২০২৪ সেশনের GST গুচ্ছ ভর্তি পরীক্ষা উপলক্ষে সকাল সাড়ে ৯:৩০ টায় টাঙ্গাইল শহরের রাবনা বাইপাস ও নগর জলফৈ বাইপাস থেকে ভর্তি পরীক্ষার্থীদের নিয়ে ছেড়ে আসবে।
এছাড়া শিক্ষকবৃন্দের দুপুর ১.০০ টার নির্ধারিত ট্রিপের পরিবর্তে ক্যাম্পাস থেকে দুপুর ১.৩০ টায় ছেড়ে যাবে এবং শহর থেকে দুপুর ২.২০ টায় ছেড়ে আসবে। ছাত্র-ছাত্রীদের নির্ধারিত দুপুর ১.১০ টার ট্রিপ বন্ধ থাকবে। উল্লেখিত সময় ব্যতীত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের অন্যান্য সকল ট্রিপ পূর্বের ন্যায় অপরিবর্তিত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme