সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গৃহবধূ হত্যাকারীদের ফাঁসির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

  • আপডেট : রবিবার, ৬ জুন, ২০২১
  • ৮২৯ বার দেখা হয়েছে।

প্রতিনিধি প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে গৃহবধূ কনা আক্তারের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিহতের স্বজনরা।

রবিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সদর ও বাসাইল উপজেলার জনসাধারনের আয়োজনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, প্রবাসী কবির হোসেন ও তার বড় দুই বোন অর্থলোভী সালমা ও তাসলিমার ষড়যন্ত্র এবং প্রত্যক্ষ অংশগ্রহণে পরিকল্পিতভাবে কনা আক্তারকে হত্যা করে লাশ ঘরের ধর্নার সাথে ঝুলিয়ে রাখে। ঘটনাটি ধামাচাপা দিতে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা চালানো হয়। আমরা এলাকাবাসী এই নির্মম হত্যাকান্ডের সাথে জড়িতদের ফাঁসি চাই।

নিহত কনা আক্তার বাসাইল উপজেলার কাশিল পশ্চিমপাড়া এলাকার দুবাই প্রবাসী কবির হোসেনের স্ত্রী ও টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন গ্রামের জয়নাল মিয়ার মেয়ে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme