সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরের সুচিত্রার শিক্ষার খরচের দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

  • আপডেট : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯
  • ৯১৫ বার দেখা হয়েছে।

মো.নূর আলম গোপালপুর : রাজশাহী মেডিকেল কলেজে চান্স পাওয়া সাহাপুর গ্রামের সেই মেধাবী শিক্ষার্থী সুচিত্রা রাণীর পাশে দাড়ালেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো.শহীদুল ইসলাম।

মঙ্গলবার (৫ নভেম্বর) গোপালপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মিডিয়া কর্মীদের উপস্থিতিতে তিনি এ ঘোষণা দেন।

এ সময় জেলা প্রশাসক ছাড়াও সুচিত্রা রাণী, তার মা মুক্তি রাণী উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস, সহকারি কমিশনার (ভূমি) মো. গোলাম রেজা মাসুম প্রধান, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন সহ স্থানীয় মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক সুচিত্রাকে শিক্ষাসরঞ্জাম ক্রয়ের জন্য নগদ ৩৫হাজার টাকা তুলে দেন। তিনি সুচিত্রার পড়ালেখার সমগ্র ব্যয় বহনের প্রতিশ্রিুতি দেন।

উল্লেখ্য পিতৃহারা সুচিত্রা দের বাড়ি ভিটা ছাড়া কোন জমি নেই। মা মুক্তি রাণীর ছোট একটি পোল্ট্রি খামার আয়রোজগারের একমাত্র উৎস।

তা দিয়ে কোনভাবে খাবার জুটলেও মেডিকেলে পড়ার খরচ নিয়ে দুর্ভাবনায় ছিলেন মা মুক্তিরাণী ।

জেলা প্রশাসককে সুচিত্রা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে গত মে মাসে তার বাবার অকাল প্রয়ান ঘটে। এজন্য তার স্বপ্ন জীবনে কার্ডিওলজি নিয়ে সে উচ্চশিক্ষা গ্রহন করবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme