সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ২১০ পিস ইয়াবাসহ আটক

  • আপডেট : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৪৪৭ বার দেখা হয়েছে।

গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি: গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রাসেল মিয়াকে বুধবার সন্ধ্যায় বিপুল সংখ্যক ইয়াবাসহ আটক করেছে টাঙ্গাইল ডিবি পুলিশ। ডিবির ওসি মো. হেলাল উদ্দীন খবরটি নিশ্চিত করেন।

ঝাওয়াইল বাজারের বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. হাবিবুর রহমান হবি জানান, তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী। সন্ধ্যার দিকে তার বাসার অদূরে ডিবি পুলিশের সাথে ধস্তাধস্তি দেখে তিনি এগিয়ে যান। এ সময় তিনি দেখতে পান ডিবি পুলিশের ৪/৫ জন সদস্য রাসেলকে পাজাকোলা করে গাড়িতে তোলার চেষ্টা করছেন। ডিবির এক সদস্য মোবাইলে ঘটনার ভিডিও ধারণ করছেন। ডিবি পুলিশের সদস্যরা তাকে জানান, রাসেলকে ইয়াবাসহ আটক করা হয়েছে। হাবিবুর রহমান হবিকে ডিবি সদস্যরা ঘটনার প্রত্যক্ষদর্শী হিসাবে সাক্ষ্য দেয়ার অনুরোধ জানান। এরপর রাসেলকে নিয়ে ডিবি পুলিশের গাড়ি স্থান ত্যাগ করে।

এদিকে ঝাওয়াইল ইউনিয়ন ছাত্রলীগকর্মী সোহেল জানায়, রাসেল দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসা করছিল। নিজেও ইয়াবাখোর। দলীয় নেতারা সবই জানেন। তবুও এ সোনার ছেলেকে আদরে রাখতেন। নেশাখোর ও মাদক ব্যবসায়ীরা ছাত্রলীগের নেতা এমন কথা শুনতে বা বলতে বমি আসে।

ডিবির ওসি হেলাল উদ্দীন জানান, সাবইন্সপেক্টর মিজানুর রহমান এ অভিযানের নেতৃত্ব দেন।
ইন্সপেক্টর মিজানুর রহমান জানান, রাসেল দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করছিল বলে অভিযোগ রয়েছে। গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তার নিকট থেকে ২১০ পিস ইয়াবা পাওয়া যায়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হবে।

গোপালপুর থানার ওসি মো. মোশারফ হোসেন জানান, ডিবি পুলিশ রাত সোয়া আটটা পর্যন্ত আটক রাসেলকে থানায় হস্তান্তর করেনি। তাকে হস্তান্তরের পর থানায় মামলা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme