সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে ইউপি নির্বাচনে নৌকা ও আনারস প্রতীকের প্রার্থী বিজয়ী

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৪৮৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় স্থগিতকৃত হেমনগর ও ঝাওয়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা ও আনারস প্রতীকের প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বুধবার (১২ অক্টোবর) রাতে রিটার্নিং অফিসার নাজমা সুলতানা এই দুটি ইউনিয়নের ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, হেমনগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে আনিছুর রহমান তালুকদার হীরা ৬,১৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদ খান নাছির স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) টেবিল ফ্যান প্রতিকে ৫,১৯৯ ভোট পেয়েছেন।

ঝাওয়াইল ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান তালুকদার চেয়ারম্যান পদে আনারস প্রতিকে ৮,৪৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের আয়শা আক্তার শিখা পেয়েছেন ৭,৯০৬ ভোট।

উল্লেখ্য, সীমানা সংক্রান্ত জটিলতা মামলার কারণে উপজেলার এ দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত ছিল।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme