সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের আর্থিক সহায়তা

  • আপডেট : শনিবার, ২৯ জুন, ২০১৯
  • ৬৯৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক গোপালপুর: গোপালপুর বাজারে গত ১৫ জুন শনিবার ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৮ জুন) দুপুরে গোপালপুর শিল্প ও বণিক সমিতি কার্যালয়ে আয়োজিত, স্থানীয় সংসদ সদস্য ছোট মনির প্রধান অতিথি থেকে বিভিন্ন মাধ্যম ও এমপি’র নিজ তহবিল থেকে সংগ্রহ করা নগদ ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ক্ষতিগ্রস্থ ১১জন ব্যবসায়ীকে আর্থিক সহায়তা প্রদান করেন।

শিল্প ও বণিক সমিতির আহ্বায়ক পৌর মেয়র রকিবুল হক ছানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার, অধ্যাপক আব্দুল মোমেন, রওশন খান আইয়ুব, শহর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সম্পাদক আব্দুল লতিফ সিটি প্রমূখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme