সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক

গোপালপুরে গোলাবাড়ি খাল পুন:খননের উদ্বোধন করলেন-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

  • আপডেট : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৭৯৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের গোপালপুরে গোলাবাড়ি খাল পুন:খননের উদ্বোধন করেছন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সোমবার বিকেলে উপজেলার গোলাবাড়ি এলাকায় প্রধান অতিথি হিসেবে তিনি এ খাল উদ্বোধন করেন। উদ্বোধন শেষে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের নদী ও খাল পুনরুদ্ধারে সরকার বৃহৎ কর্মসূচি হাতে নিয়েছে। এর আওতায় সারা দেশে ২০ হাজার কিলোমিটারের বেশি নদী ও খাল খনন পুন:খনন করা হবে। টাঙ্গাইলে আমরা খাল খননের মধ্যে দিয়ে কার্যক্রম শুরু করলাম। জেলার সকল ভরাট খালগুলো পুন:খনন করবো।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিটি জেলায় পর্যায়ক্রমে নদী ও খাল খননের কাজ করা হবে। দীর্ঘদিন অবহেলায় অনেক নদী ও খাল মৃতপ্রায় হয়ে গেছে। সেগুলো পুনরুদ্ধার করা হলে কৃষি, মৎস্য উৎপাদন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, টাঙ্গাইল জেলার যেসব খাল ভরাট হয়ে গেছে বা মৃতপ্রায় অবস্থায় রয়েছে, সেগুলোও পর্যায়ক্রমে খনন করা হবে। এতে এলাকার পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং কৃষি ও মৎস্য খাত উপকৃত হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খাল খননের কর্মসুচির শুরু করেছিলো। বাংলাদেশের মানুষ যাতে শুষ্ক মৌসুমে পানি পায় এবং ফসল আবাদ করতে পারে এই জন্য মূলত খাল কাটার কর্মসূচি। একই সাথে বন্যার পানিতে যাতে অঞ্চল অতি প্লাবিত না হয়, পানি ধারণ করতে পারে সে লক্ষেই মূলত জিয়াউর রহমান খাল কাটা কর্মসূচি শুরু করেছিলেন। বিগত দিনে এসব বন্ধ ছিলো। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আবার খাল খনন কর্মসূচি শুরু করেন। খনন প্রকল্পের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, ২৮ লাখ ব্যয়ে ৬৫০ মিটার গোলাবাড়ি খাল পুন:খনন করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme