সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো ২ যাত্রীর

  • আপডেট : রবিবার, ১৫ মে, ২০২২
  • ৪৯৬ বার দেখা হয়েছে।

মো. নুর আলম গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুরে অরক্ষিত রেল ক্রসিংয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো ২জন অটোযাত্রীর। শনিবার সন্ধ্যায় হেমনগর ইউনিয়নের ভোলারপাড়া সিগন্যাল বিহীন অরক্ষিত রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মির্জাপুর ইউনিয়নের নুঠুরচর গ্রামের মোবারক হোসেনের ছেলে আঃ খালেক (৫৫), ভোলারপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ শাহাদৎ হোসেন নান্নু (৮০)।

জানা যায়, বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন ভোলারপাড়া সিগন্যাল বিহীন রেলক্রসিং অতিক্রম করার সময় যাত্রীবাহী ব্যাটারি চালিত অটো রিক্সার সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই যাত্রী আঃ খালেক নিহত হন। অপর যাত্রী সৈয়দ শাহাদৎ হোসেন নান্নুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয়। চালকসহ অন্য যাত্রীদের আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গোপালপুর থানার ওসি মোশারফ হোসেন খবরটি নিশ্চিত করে জানান, রেলকর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। জিআর পি থানা পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme