সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে দুই চাউল মিলকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড

  • আপডেট : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৫৬২ বার দেখা হয়েছে।

মোঃ নুর আলম,গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে চাউলের মিলে পাটের বস্তার পরিবর্তে প্লাষ্টিকের বস্তা ব্যবহার করে চাউল প্যাকেট করায়, পৌর শহরের ডুবাইল এলাকার দুই প্রতিষ্ঠানকে মোট ১৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জানা যায়, রবিবার (১৯ নভেম্বর) বিকালে ডুবাইলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: নাজমুল হাসান। এসময় একতা এগ্রো ফুড প্রোডাক্টস লি:কে ৫ হাজার এবং কাবা এগ্রো ফুড লি:কে ১০হাজার টাকা অর্থদন্ড দেয়াসহ, ভবিষ্যতে এধরণের কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো: আবুল বাশার ও পুলিশের সদস্যরা। উল্লেখ্য, আইন অনুযায়ী ১৯পণ্যে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক। আইন অনুযায়ী পাটের মোড়ক ব্যবহার না করলে আইন অমান্যকারীকে শাস্তি হিসেবে অনূর্ধ্ব এক বছর কারাদন্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত করার বিধান রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme