সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ৬৮২ বার দেখা হয়েছে।
tangail-pratidin

মো.নুর আলম গোপালপুর: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জরুরি কারণ ছাড়া ঘর থেকে বের হওয়া নিষেধ থাকায়, বিপাকে দিন কাটাচ্ছে সমাজের খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। সরকার ঘোষিত মানবিক সহায়তা প্যাকেজ দ্রুত সুবিধা বঞ্চিতদের হাতে তুলে দেয়া এখন অতি জরুরি বিষয়।

ইউনিয়ন পরিষদ কার্যালয়ের মাধ্যমে সরকারের পাঠানো ত্রাণ কবে নাগাদ এলাকায় আসবে তাও অজানা। আর সেই ত্রাণ আসতে আসতে হয়তো গ্রামের দুস্থ-অসহায় ও কর্মহীন মানুষগুলো স্বাস্থ্য গতসহ জীবনধারণে অনেকটাই ঝুঁকিতে পড়বে।

সকাল বেলায় বাড়ি থেকে বের হলেই কানে আসে-কি গো মেম্বার সাব, আরতো কুলাবার পারতেছি না, সব বন্ধ থাকায় কামাইটামাই এহাবারেই নাই। এহন কী আমরা না খাইয়াই দিন কাটামু? গরিবের নিগা কিছু এডা করুন’।গ্রামের হতদরিদ্র মানুষগুলোর চাহিদা মাখা মলিন মুখ প্রতিদিনই আমাকে অনেক কষ্ট দেয়।

বাপ-দাদার তেমন সহায়-সম্পত্তি না থাকলেও নিজের দায়িত্ব পালনের জন্য মনস্থির করি, কাল থেকেই সমাজের মধ্যে কষ্টে থাকা পরিবারগুলোকে খুঁজে বের করে আমি কিছু খাদ্য সহায়তা দেবো।
কথাগুলো বলছিলেন, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদাশিমলা ইউনিয়ন পরিষদের সদস্য মো. জুলহাস উদ্দিন মেম্বার। সামাজিক দূরত্ব বজায় রেখে তিনি সোমবার (৩০ মার্চ) উপজেলার নগদাশিমলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড এলাকায়, নিজ অর্থায়নে প্রায় ২০০ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme