সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে দোকান ভাংচুর ও লুটপাট ।। আহত ৪

  • আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ১৬৪১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক গোপালপুর : গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের ভাদাই গ্রামে ঐতিহ্যবাহী নইল্লা বিল দখলের অভিযোগ করায় সোনামুই বাজারে আতিক মেডিকেল হলে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। 

এতে চারজন আহত হয়। আহতের মধ্যে দুজনকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতির্ তরা হয়েছে।

স্থানীয়রা জানায়, ব্যবসায়ী মো. ওমর আলীর ছেলে আতিক মিয়ার ফামের্সীতে আচমকা হামলা চালায় চিহ্নিত সন্ত্রাসীরা। এই হামলায় প্রায় এক লাখ টাকার মালামাল ও ব্যবসায়ী সমিতির আড়াই লক্ষ টাকা লুটপাট করে নিয়ে যায় তারা। এ বিষয়ে গোপালপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

রবিবার (১৪ জুন ) সকালে এ হামলার ঘটনাটি ঘটে। খবর পেয়ে গোপালপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানায়, নইল্লা বিল নিয়ে বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রকাশ করায় স্থানীয় কিছু চিহ্নিত সন্ত্রাসী লোকজন নিয়ে আতিকের ফামের্সীতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এসময় ফেরাতে এসে চারজন আহত হয়। আহতদের দুজনকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতির্ করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত ফামের্সী মালিক আতিক জানান, এই সংঘর্ষের হুকুমদাতা কামরুল ও সুলতান দাঁড়িয়ে থেকে দোকান ভাঙচুর করে এবং দোকানের ক্যাশ বক্স থেকে নগদ দের লক্ষ টাকা লুটে নিয়ে যায় ও এক লক্ষ টাকার ঔষধ নষ্ট করে। এবং মেরে ফেলার হুমকি দেয়।

সন্ত্রাসীরা একই এলাকার নোয়িল্লা বিল দখল করতে এসে পাশের তার চাচার ঔষধের দোকানে ভাংচুর এবং মালামাল লুট করে।

গোপারপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার পর ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে আতিক ডাক্তার। আমারা তদন্ত করে আইনত ব্যবস্থা গ্রহন করবো।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme