সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে নদীতে গোসল করতে গিয়ে ব্রাক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

  • আপডেট : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৮৭২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে আত্মীয়বাড়ী বেড়াতে এসে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে মোস্তফা শাহারিয়াল নেহাল (২২) নামে এক ব্রাক বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক ইঞ্জিনিয়ার তৃতীয় বর্ষের ছাত্রের মৃত্যু হয়েছে। 

বুধবার দুপুরে দমকল বাহিনীর কর্মীরা ও তাহারা আত্মীয়-স্বজন সহায়তায় পৌরশহরের হাটবৈরাণ কুমারপাড়া চিতাঘাট সংলগ্ন বৈরাণ নদী থেকে তার লাশ উদ্ধার করে। নেহাল ভূঞাপুর উপজেলার নলুয়া গ্রামে বাসিন্দা ঢাকা ওয়াশায় কর্মরত আঃ লতিফের ছোট ছেলে। সে ঢাকার রামপুরা বসবাস করতেন। 

জানা যায়, ঈদুল আযহা উপলক্ষে বুধবার সকালে গোপালপুরে মামা আলী আকবরের বাড়ী মামাতো বোনের বিয়ের দাওয়াত খেতে আসে নেহাল। তার মামাত ভাই জিসানের সাথে দুপুরে সে নদীতে গোসল করতে নামে। পরে নদীর সাঁতার কাটার সময় দু’জনেই নিখোঁজ হয়। প্রথমে স্থানীয়রা নদীতে নেমে অনেক খোঁজাখুঁজির পর সিজানকে জীবিত উদ্ধার করে।  পরে দমকলবাহিনীর কর্মীরা ও তার আত্মীয়-স্বজনরা এসে নেহালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মামুন ভূঞা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগতভাবে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme