সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে নিম্ন আয়ের মানুষকে স্বাবলম্বী করতে বিনামূল্যে গরু বিতরন

  • আপডেট : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩২৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর : “দুধ, মাংস, চামড়া, গরু পালনে আমরা” প্রতিপাদ্যে নিম্ন আয়ের মানুষকে স্বাবলম্বী করতে, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর আর্থিক সহযোগীতায় এবং উন্নত জীবনের সন্ধানে (ঊষা)’র বাস্তবায়নে টাঙ্গাইলের গোপালপুরে ৬টি পরিবারের মাঝে ৬টি গরু বিতরন করা হয়েছে।

শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) সকালে উন্নত জীবনের সন্ধানে সংস্থার গোপালপুর কার্যালয়ের সম্মুখে গরুগুলো বিতরন করা হয়।

এতে নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জামিল হোসেন এর সঞ্চালনায় এবং উন্নত জীবনের সন্ধানে গোপালপুর শাখার নির্বাহী পরিচালক মোঃ ইব্রাহীম খলিল এর সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলার সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর উপ-মহাব্যবস্থাপক (প্রোগ্রাম)মো. মোস্তফা কামাল ভূঞা। বক্তব্য রাখেন খ. আ. মান্নান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মো. অকুবর হোসেন। মেহেরুননেছা কলেজের প্রভাষক মোঃ আশরাফ আলী, উপজেলা বিএন’পির যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন,পৌর বিএন’পির সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন মিয়া, অটো রিক্সা, ভ্যান শ্রমিক ইউনিয়ন গোপালপুর উপজেলা শাখার সভাপতি মোঃ ইউসুফ আলী প্রমুখ।

আয়োজকদের দাবি, ২০০৮ সাল থেকে এপর্যন্ত ৬৫ জনকে আর্থিক, ৪ জনকে হুইল চেয়ার, ১৮ জনকে ক্যাচ, ১০ জনকে কম্পিউটার প্রশিক্ষণ, ২২০ টি ছাগল, ৮২টি সেলাই মেশিনসহ ৬টি গরু গরীব দুঃস্থ দের মাঝে বিনা মূল্যে বিতরন করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme