সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

গোপালপুরে পাঁচটি গ্রাম স্বেচ্ছায় লকডাউন

  • আপডেট : সোমবার, ৬ এপ্রিল, ২০২০
  • ৮১৩ বার দেখা হয়েছে।
tangail-pratidin

মোঃ নুর আলম গোপালপুর: গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে নেই করোনা ভাইরাসের উপসর্গ, নেই কোনো জ্বর, সর্দিকাশি ও শ্বাসকষ্টের বিশেষ কোনো রোগী। তবুও করোনা সতর্কতায় স্বেচ্ছায় পুরো গ্রামকে লকডাউন করলেন গ্রামবাসী।

গ্রামবাসী জানান, সারাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার যখন বদ্ধপরিকর, আমাদের গ্রামকে এ থেকে সুরক্ষিত রাখতে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে এ উদ্যোগ নেয়া হয়েছে। সেখানে বাইরের কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না এবং গ্রামবাসীও জরুরি প্রয়োজন ছাড়া গ্রামের বাইরে বের হচ্ছেন না।

এমন দৃশ্যটি উপজেলার মির্জাপুর ইউনিয়নে ১নং ওয়ার্ডের মোহনপুর ধুলটিয়া, নবধুলটিয়া, কামাখ্যা বাড়ি, মির্জাপুর মাছপাড়া, গ্রামের জনসাধারণ করোনা ভাইরাস প্রতিরোধে স্বেচ্ছায় ২টি গ্রাম লকডাউন করে দিয়েছে ।

সোমবার (০৬ এপ্রিল) দুপুরে ওই গ্রামের সচেতন যুবকরা গ্রামের প্রবেশপথে বাঁশের প্রতিবন্ধকতা ও রাস্তায় গাছের গুঁড়ি ফেলে সেখানে নোটিশ টাঙিয়ে দিয়েছেন। তাতে লেখা আছে প্রশাসন ও জনপ্রতিনিধি ছাড়া বহিরাগতদের গ্রামে প্রবেশ নিষেধ।

ধুলটিয়া গ্রামের হিমেলুর রহমান হিমেল সঙ্গে কথা হলে তিনি বলেন, গ্রামের আড্ডা দেয়ার জন্য প্রতিদিন অনেক বহিরাগত যুবক এখানে আসে। তাদের এ বেপরোয়া চলাফেরায় গ্রামে করোনা ঝুঁকি এড়াতেই সচেতন গ্রামবাসী এ উদ্যোগ নিয়েছেন।

নবধুলটিয়া গ্রামে বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, করোনা সতর্কতায় ধুলটিয়া গ্রামে বহিরাগতদের প্রবেশে ঠেকাতে গ্রামবাসী যে উদ্যোগ নিয়েছেন তা নিঃসন্দেহে অনেক ভালো। আর এটি দেখে অন্যরাও অনেক সচেতন ও উদ্বুদ্ধ হবেন।

১নং ওয়ার্ডের মেম্বার মোনায়েম খান বলেন, সচেতন গ্রামবাসী নিজেদেরকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাতে যে মহৎ উদ্যোগ নিয়েছেন তা প্রশংসনীয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme