সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জনের মৃত্যু

  • আপডেট : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৪৬৬ বার দেখা হয়েছে।
মোঃ নুর আলম গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্র সিয়াম (৮) ও গৃহবধূ স্বরস্বতী দেবনাথ (৫৭) এর মৃত্যু হয়েছে।
জানা যায়, মঙ্গলবার দুপুরে সিয়াম মাদরাসা থেকে বাড়ি ফেরার সময়, মির্জাপুর উত্তরপাড়া লুলু মিয়ার বাড়ির সামনে অটোরিকশা থেকে নামার সময় ভূঞাপুরগামী মাহিন্দ্র পিকআপ চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে এলে , কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিয়াম মির্জাপুর গ্রামের ইয়াদ আলীর ছেলে।
অপর দুর্ঘটনা সম্পর্কে স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে মধুপুরের বেকারকোনা গ্রামের সুভাষ দেবনাথের স্ত্রী স্বরস্বতী দেবনাথ অটো রিকশাযোগে মধুপুর যাবার সময় গোপালপুরের ধোপাকান্দি ইউনিয়নের মুদিখানা নামক স্থানে অটোরিকশা থেকে ছিটকে পড়ে গেলে, পিছন থেকে আসা একটি বালুবাহী ট্রাক তাঁকে পৃষ্ঠ করে চলে যায়। ট্রাকটি আটক যায়নি।
গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব সড়ক দুর্ঘটনায় একাধিক মৃত্যুর বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন। মৃত ব্যক্তিদের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme